রমজানে ক্লান্তি দূর করবে এক গ্লাস কমলার শরবত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-১৫

পবিত্র মাহে রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে শরীরকে সতেজ ও চাঙা রাখতে এক গ্লাস কমলার শরবত হতে পারে দারুণ একটি পানীয়। তাজা কমলার রসে থাকা হালকা মিষ্টতা ও প্রাকৃতিক স্বাদ মুহূর্তেই শরীর ও মনকে প্রশান্ত করে। খুব কম সময় ও অল্প উপকরণেই সহজে তৈরি করা যায় এই সুস্বাদু শরবত, যা ইফতারের শেষ মুহূর্তেও ঝটপট বানিয়ে নেওয়া সম্ভব।

বিশেষজ্ঞরা বলেন, কমলার শরবত সবচেয়ে ভালো লাগে যখন সরাসরি তাজা ফল থেকে রস বের করে পান করা হয়। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা চাইলে চিনি না দিয়ে আঁশসহ প্রাকৃতিক জুস পান করতে পারেন।

উপকরণ

  • কমলা – ৫টি

  • চিনি – স্বাদমতো

  • পানি – পরিমাণমতো

প্রণালি

প্রথমে কমলাগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এরপর ব্লেন্ডার বা জুসারের সাহায্যে কমলার রস বের করে নিন। রস বের করার সময় খেয়াল রাখতে হবে যেন কমলার বীজ মিশে না যায়, কারণ এতে শরবতের স্বাদ তিতা হয়ে যেতে পারে।

এরপর একটি বড় পাত্রে কমলার রস নিয়ে তাতে চিনি ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। তারপর প্রয়োজনমতো ঠান্ডা পানি মিশিয়ে নিন।

সবশেষে গ্লাসে ঢেলে উপরে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন। সাজানোর জন্য ব্যবহার করতে পারেন পুদিনা পাতা বা কমলার স্লাইস। এতে শরবত দেখতে যেমন আকর্ষণীয় হবে, তেমনি স্বাদেও আসবে ভিন্নতা।

error: Content is protected !!