সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গহরপুর মোরার বাজার উপ-পরিষদের ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ১৩ আগস্ট

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-১৯

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি নং: চট্ট ৭০৭) বালাগঞ্জ, গহরপুর মোরার বাজার উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক বিশাল ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল।

এই মাহফিল অনুষ্ঠিত হবে আগামী ১৩ আগস্ট ২০২৫, রোজ বুধবার, বেলা ২ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় মোরার বাজার মৌবন সুপার মার্কেট সিএনজি স্ট্যান্ড প্রাঙ্গণে।

মাহফিলে সভাপতিত্ব করবেন- হযরত মাওলানা আব্দুল শহিদ সাহেব (শায়খুল হাদিস, রায়পুর মাদ্রাসা), হযরত মাওলানা মনির উদ্দিন সাহেব (দত্তপুরী), হযরত মাওলানা আব্দুল হাই সাহেব (উমরপুরী) শায়খুল হাদিস জামিয়া ইসলামিয়া গহরপুর, হযরত মাওলানা আব্দুর রহমান, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া গহরপুর,

হযরত মাওলানা হাফিজ মুসলেহ উদ্দিন রাজু , মুহতামীম জামিয়া ইসলামিয়া গহরপুর, হযরত মাওলানা রেজওয়ানুর হক চৌধুরী রাজু, মুহতামীম হযরত শাহ সুলতান (রহ.) দ্বিপাক্ষিক ট্রাইটেল মহিলা মাদ্রাসা সুলতানপুর ও হাফিজ মাওলানা ফখরুল ইসলাম ইমাম ও খতিব মোরারবাজার কেন্দ্রীয় জামে মসজিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি – হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা)।
আমন্ত্রিত অতিথিবৃন্দ-হযরত মাওলানা মুফতি আব্দুল মন্নান উসমানী, খুলনা, হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গলী, মুফতি জাকারিয়া জাবের, সিলেট। এছাড়া মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা ক্বারী সাইফুর রহমান সিদ্দিকী, কুমিল্লা।

এই মহতি মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতার উপস্থিতি এবং সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।

আয়োজনে: সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, গহরপুর-মোরার বাজার উপ-পরিষদের সকল সদস্যবৃন্দ।

error: Content is protected !!