শিরোনাম

মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের চিকিৎসায় ঢাকায় সিঙ্গাপুরের আরও তিন বিশেষজ্ঞ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৪

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর থেকে আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন। বুধবার (২৪ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন। বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

এই মেডিকেল টিমে রয়েছেন ‘সিং হেলথ’-এর সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান। তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করবেন এবং প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন।

এর আগেই, মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চং সি জ্যাক ঢাকায় এসে পৌঁছান এবং আহতদের চিকিৎসা বিষয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানিয়েছেন, সিঙ্গাপুরের এই বিশেষজ্ঞ দল আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রতিটি রোগীর জন্য আলাদা পরামর্শ দিয়েছেন। প্রতি ১২ ঘণ্টা পর চিকিৎসা পরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

error: Content is protected !!