শিরোনাম

বাংলাদেশের এশিয়া কাপ সূচি: কবে, কার বিপক্ষে ম্যাচ

: খেলা ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৭-২৭

ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা সবার অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হওয়ার পর এশিয়া কাপ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই দূর হয়েছিল। এবার সেই শঙ্কার শেষ চিহ্নটুকুও মুছে দিলেন এসিসির চেয়ারম্যান মহসিন নাকভী।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২৫ এশিয়া কাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

এই ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো টুর্নামেন্টের বিস্তারিত সূচিও প্রকাশ করা হয়েছে। গ্রুপ পর্বে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

এবারের এশিয়া কাপ শুরু হবে আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে।

বাংলাদেশ দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ হংকং। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের।

এশিয়া কাপের সূচি ঘোষণা করে এসিসি চেয়ারম্যান মহসিন নাকভী লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে, সংযুক্ত আরব আমিরাতে আয়োজিতব্য ২০২৫ এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়েছে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর চলবে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা। আমরা দৃষ্টিনন্দন ক্রিকেট উপভোগের অপেক্ষায় রয়েছি।’

এশিয়া কাপ ২০২৫: প্রথম পর্বের সূচি

তারিখ ম্যাচ
৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং
১০ সেপ্টেম্বর ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম হংকং
১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান
১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর ভারত বনাম ওমান

error: Content is protected !!