আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগের ১৪টি আসনের প্রার্থীদের নামও ঘোষণা করেন।
সিলেট জেলা
সিলেট-১: খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেট-২: তাহসীনা রুশদীর লুনা
সিলেট-৩: এম এ মালিক
সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ জেলা
সুনামগঞ্জ-১: আনিসুল হক
সুনামগঞ্জ-৩: কয়ছর এম আহমেদ
সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন আহমদ মিলন।
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমেদ মীঠু
মৌলভীবাজার-২: সওকত হোসেন সকু
মৌলভীবাজার-৩: নাসের রহমান
মৌলভীবাজার-৪: মজিবর রহমান।
হবিগঞ্জ জেলা
হবিগঞ্জ-২: সাখাওয়াত হোসেন জীবন
হবিগঞ্জ-৩: জি কে গউছ
হবিগঞ্জ-৪: এস এম ফয়সাল।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা আসন্ন নির্বাচনে দলের অংশগ্রহণ, প্রার্থী বাছাই ও মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে—এমনটাই জানিয়েছেন দলীয় নেতারা।
নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করতে পারে, এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে।
