শিরোনাম

সিলেট নগরে সিএনজি ভাড়ার নতুন প্রস্তাবিত তালিকা প্রকাশ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১২-০২
ছবি সংগৃহীত

সিলেট মহানগর পুলিশ নগর এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক একটি ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তালিকাটি প্রকাশ করা হয়।

মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে যাতায়াতের জন্য সিএনজি চালিত থ্রি হুইলারের ভাড়া পুনরায় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাড়া প্রস্তাব তৈরি করতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের প্রতিনিধিদের মতামত সংগ্রহ করা হয়েছে।’

গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকেও মতামত জানানোর আহ্বান জানানো হয়েছে। ফোন, ই-মেইল অথবা সিলেট মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে মতামত পাঠানো যাবে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, সিলেট শহরে সিএনজির সর্বনিম্ন ভাড়া ৬০ টাকা এবং সর্বোচ্চ ১৮০ টাকা প্রস্তাব করা হয়েছে। ঘণ্টাভিত্তিক ভাড়ায় প্রতি ঘণ্টা ১৫০ টাকা এবং অতিরিক্ত প্রতিটি ৩০ মিনিটে ৭৫ টাকা করে ভাড়া গণনার প্রস্তাব রাখা হয়েছে।

এর আগে সিলেট মহানগর পুলিশ রিকশা ভাড়ার একটি খসড়া তালিকা প্রকাশ করেছিল।

প্রস্তাবিত ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো-

error: Content is protected !!