মতিয়া টিভির ১ লক্ষ ৫০ হাজার ফলোয়ার অর্জন উপলক্ষে লালাবাজারে গুণীজন সংবর্ধনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-০৩

মতিয়া টিভির ১ লক্ষ ৫০ হাজার ফলোয়ার অর্জন উপলক্ষে কেক কাটা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৩ জুন) মতিয়া টিভির লালাবাজারস্থ অফিসে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংবর্ধনা পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনদের মধ্যে ছিলেন– যুক্তরাজ্য প্রবাসী নুর মিয়া খলকু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক আবু এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, বর্তমান চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল প্রমূখ।
এ ছাড়া মতিয়া টিভির সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা মতিয়া টিভির ধারাবাহিক অগ্রগতি ও জনপ্রিয়তায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে এর পথচলা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে মতিয়া টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

error: Content is protected !!