গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ৩৫টি মসজিদে মুর্দা গোসলের মশারী বিতরণ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৬-০৭

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ এলাকার ৩৫টি মসজিদে মুর্দা গোসলের জন্য মশারী উপহার বিতরণ করেছে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ। রোববার (৭ জুন) বিকেলে আহমদপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পরিষদের কার্যকরী পরিষদের সদস্য হাফিজ তারেক হোসাইন। সংগঠনের সভাপতি আব্দুল মুহাইমিনের সভাপতিত্বে এবং প্রকাশনা সম্পাদক সুলতান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান, প্রভাষক জাকারিয়া টিপু, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফর রহমান, আহমদপুর জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী আব্দুল মান্নান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ মো. হেলাল, প্রবাসী তরুণ সমাজসেবী মারুফ রফিক মুন্না, খন্দকার ইমন, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী ও সুহেল আহমদ।
সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন রিফাত, পাঠাগার সম্পাদক তুহেল আহসান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল বাছিত ও কামরান হোসাইন, শিক্ষা সম্পাদক জামিল হোসনে নাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শিমুল, সহ-পাঠাগার সম্পাদক মিফতাহ উদ্দিন এবং সদস্য সিপলু আহমদ, আব্দুর রহিম, মুস্তাফিজুর রহমান, জুম্মান আহমদ, আব্দুল হাফিজ, মুতাসিম বিল্লাহ মাহি ও জামিল আহমদ।

বক্তারা বলেন, মুসলিম মৃত ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন এবং দাফন-সংক্রান্ত কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের শেষে জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস ও পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

error: Content is protected !!