৪৮তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ সোমবার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২০
(ছবি-সংগৃহীত)

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করবে।

রবিবার বিকেলে এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি বলেন, কমিশনের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সোমবারের মধ্যেই ফলাফল প্রকাশ করার লক্ষ্যে কাজ চলছে। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেও ফল প্রকাশ করা হতে পারে।

পিএসসি সূত্রে জানা গেছে, এই বিশেষ বিসিএসের মাধ্যমে সরকার তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে। এর মধ্যে দুই হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

error: Content is protected !!