শপথগ্রহণ অনুষ্ঠানে সম্ভাব্য অতিথিদের তালিকায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০২-১৪
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক–ভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানায়, বিএনপির শীর্ষ পর্যায়ের এক নেতার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করবে দেশের অন্তর্বর্তী সরকার। যদিও সম্ভাব্য অতিথিদের বিষয়ে রাজনৈতিকভাবে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে, তবে শপথ অনুষ্ঠানের নির্দিষ্ট তারিখ ও আমন্ত্রিতদের চূড়ান্ত তালিকা এখনো নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় লাভ করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অন্যদিকে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী

error: Content is protected !!