ইসরায়েলের মাটিতে ইরানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৭

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। সোমবার (১৬ জুন) রাতে ইসরায়েলের রাজধানী তেলআবিবকে লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এটি দেশটির পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে তীব্র হামলা বলে জানিয়েছে তেহরান।

হামলার পরপরই তেলআবিব ও পার্শ্ববর্তী এলাকায় সাইরেন বাজতে শুরু করে। জনগণকে বাঙ্কারে আশ্রয় নিতে বলা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির মৃত্যুই হয়তো এই সংঘাতের সমাপ্তি টানতে পারে।”

এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে দ্রুত তেহরান ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি চাই না ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হোক।”

সর্বশেষ পাওয়া তথ্যমতে, ইসরায়েলের হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন অন্তত ২২০ জন, যাদের মধ্যে রয়েছে ৭০ জন নারী ও শিশু। পাল্টা ইরানি হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ২০ জন।

অন্যদিকে, গাজায় চলমান যুদ্ধে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫৫ হাজার ৪৩২ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯২৩ জন। এছাড়া, গত ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে প্রাণ হারান ১ হাজার ১৩৯ জন এবং অন্তত ২০০ জনকে জিম্মি করে নেওয়া হয়।

error: Content is protected !!