ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ১৬৫ জন। এর মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বেশিরভাগ হতাহতই শিশু শিক্ষার্থী। রাত পৌনে ১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৯ বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয়, যার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
আইএসপিআর প্রাথমিকভাবে ৩১ জনের মৃত্যুর তথ্য দিলেও রাতে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ২৩ জন শিশু। এখনও অনেক মরদেহের পরিচয় নিশ্চিত করা যায়নি।
বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪৬ জন, সিএমএইচে ২৮, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০ এবং আরও কয়েকটি হাসপাতালে বাকিরা চিকিৎসাধীন। এইচডিইউতে থাকা অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
সরকার জানিয়েছে, প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হবে।
