বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রমের কারণে বুধবার (১ জুলাই) দেশের সব জ্বালানি তেলের ডিপো ও প্রধান স্থাপনায় তেল সরবরাহ ও বিপণন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিপিসির এক অফিস আদেশে জানানো হয়, চট্টগ্রামের প্রধান স্থাপনাসহ সব ডিপোতে এ কার্যক্রম পরিচালিত হবে। তবে দেশি-বিদেশি এয়ারলাইন্সের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ নির্দেশনার অনুলিপি যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।
