শিরোনাম

আজ বিকেল ৫টা থেকে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ শুরু

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০১-২১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রবাসী ভোটাররা। এ জন্য নির্বাচন কমিশনের (ইসি) চালু করা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত ভোটাররা নির্ধারিত প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ বিকেল ৫টা থেকে অ্যাপে উল্লেখিত নিয়ম অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ভোট প্রদান শেষে ব্যালটসংবলিত হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

ইসি সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

error: Content is protected !!