শিরোনাম

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ইমরান, সম্পাদক নুরুল

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-০৩

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল এস ইউকের সিলেট প্রতিনিধি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
শনিবার (২ মে) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬–২০২৭ মেয়াদের জন্য ১১টি পদের বিপরীতে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়া হয়। কোনো পদে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফতাব উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। কমিশনের অন্যান্য সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম. আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য গোলাম মর্তুজা বাচ্চু। পরে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সভাপতি আব্দুল হাছিব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক আহমদ এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক এস. এম ফাহিম।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম মুসিক, শরিফ আহমদ ও খাইরুল আমিন রাফসান।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফয়সাল আমীন, সাবেক সহ-সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, সাবেক নির্বাহী সদস্য জাহেদ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

error: Content is protected !!