হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৭

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-06-12
ছবি : সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ২৬৬ জনে পৌঁছেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২৬ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। এর ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৬৮ হাজার ৯৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৫ হাজার ২৭৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে, একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৫৫১ জনের মৃত্যু হয়েছে। আর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হাম রোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯২ জন। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে এবং জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

error: Content is protected !!