সিলেটে ডাকাতি মামলায় গ্রেফতারের পর পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বহিষ্কার

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2025-08-10
ছবি:-সংগৃহীত

সিলেটে ডাকাতির মামলায় গ্রেফতারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহফুজুর রহমানকে দল ও সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, “সিলেটে ডাকাতির ঘটনায় মামলা হওয়ার পর কেন্দ্রীয় দলের নজরে আসার পর তাকে বহিষ্কার করা হয়েছে।”

মামলার নথি অনুযায়ী, গত ২৭ জুলাই সিলেট এয়ারপোর্ট রোড এলাকায় ডাকাতির অভিযোগে স্থানীয়রা মাহফুজুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেন। বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা এবং বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।

 

error: Content is protected !!