শিরোনাম

ফেঞ্চুগঞ্জে মে দিবস উপলক্ষে শ্রমিক ঐক্য জোটের আলোচনা সভা ও অভিষেক

: রাজ্জাক আহমেদ রাজা
প্রকাশ: ২০২৬-০৫-০৩

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জে আলোচনা সভা ও নবগঠিত ফেঞ্চুগঞ্জ উপজেলা সর্বস্তরের শ্রমিক ঐক্য জোট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গত ১ মে শুক্রবার রাত ৯টায় ফেঞ্চুগঞ্জের বনছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ফখরুল ইসলাম পাপলু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শেখ অয়েছ আহমদ মিটু, সিনিয়র কার্যকরী সহ-সভাপতি নকিবুজ্জামান নকিব, সাধারণ সম্পাদক সাইয়িদ উজ্জামান সাবলু শাহ, সাংগঠনিক সম্পাদক তুতু মিয়া।
এছাড়াও বক্তব্য দেন শ্রমিক নেতা বিল্লাল হোসেন মিটু, সেলিম মিয়া, হারিছ মিয়া, শিমুল আলী, মছা মিয়া, শপিক মিয়া, টুটুল আহমেদ তুতু, ফয়ছল আহমেদ এবং মো. সাইফুল আলম সায়েকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার, ঐক্য ও ন্যায্য দাবিদাওয়া আদায়ে সংগঠনের গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত ২৭৭ সদস্যের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও ৭০০ সদস্যের নাম ঘোষণা করা হয়।

 

error: Content is protected !!