শিরোনাম

কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফের হাতে আটক ৩ বাংলাদেশি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২০
ছবি সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকা থেকে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা হচ্ছেন—সোহাগ মিয়া (৩০), মাসুক রহমান (২৬) ও সিপার আহমদ (২৫)। বিজিবি বলছে, তারা সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জুলাই রাত ২টার দিকে শরীফপুর সীমান্ত দিয়ে ২০ জনের একটি চোরাকারবারি দল ভারতের ২০০ গজ ভেতরে প্রবেশ করে। তারা চোরাই মালামাল আনতে গেলে বিএসএফের টিলাবাজার ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।

পরে ১৮ জুলাই তাদের ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানি থানায় হস্তান্তর করা হয় এবং থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএসএফ এ বিষয়ে বিজিবিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আটকদের স্বজনদের দাবি, তারা সীমান্তে মাছ ধরছিলেন। বিষয়টি জানার পর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিস্তারিত জানতে পারে।

কপিরাইট মুক্ত সংক্ষিপ্ত নিউজ, যেকোনো পত্রিকায় ব্যবহারযোগ্য।

error: Content is protected !!