এক লাফে এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-০২
ছবি: সংগৃহীত

এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়বে নাকি কমবে—তা জানা যাবে বৃহস্পতিবার (২ এপ্রিল)। ওই দিন এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল (২০২৬) মাসের সৌদি সিপি অনুযায়ী বেসরকারি এলপিজির ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হবে। এই বিষয়ে কমিশনের সিদ্ধান্ত বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে সর্বশেষ ২ মার্চ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করে অপরিবর্তিত রাখা হয়।

error: Content is protected !!