সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৫-২৭
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে সময়ের মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় পৌর শহরের সার্কিট হাউস এলাকার একটি স্থানে এ জামাতের আয়োজন করা হয়। এতে স্থানীয় অর্ধশতাধিক নারী ও পুরুষ মুসল্লি অংশ নেন।ঈদের জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। নামাজ শেষে খুতবা প্রদান করা হয়। পরে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।আবদুল মাওফিক চৌধুরী জানান, তারা প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করে আসছেন।
error: Content is protected !!