ইরান-ইসরায়েল যুদ্ধ থামাতে এগিয়ে আসছেন পুতিন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৮

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক টেলিফোন আলাপে পুতিন এই প্রস্তাব দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’-এর বরাতে আল জাজিরা জানায়, দুই রাষ্ট্রপ্রধান এ সময় চলমান সংঘাত নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পুতিন জানান, তিনি এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গেও আলোচনা করছেন।

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে যাচ্ছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার ভূমিকাকে সক্রিয় ও দৃশ্যমান রাখার কৌশল হিসেবেও ব্যাখ্যা করছেন অনেকেই।

এর আগে, ১৬ জুন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গেও ফোনালাপে একই বার্তা দেন রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি জানায়, ওই আলোচনায়ও পুতিন ও এরদোয়ান অবিলম্বে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

error: Content is protected !!