হাম পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, হাসপাতালে ভর্তি ১,৪৬২

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-০৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ে হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৯ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৮০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ১৬ জন।

মৃত্যুর দিক থেকে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া, একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। চলতি সময়ের (১৫ মার্চ–৬ এপ্রিল) মোট হিসেবে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২০ জনের এবং উপসর্গজনিত মৃত্যু দাঁড়িয়েছে ১১৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে।

error: Content is protected !!