ওসমানীনগর উপজেলা বিএনপি সভাপতি ফখর উদ্দিন চেয়ারম্যানের ওমরার উদ্দেশ্যে সৌদি আরব গমন

: এসএম হেলাল
প্রকাশ: ২০২৫-০৭-০১

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস.টি.এম ফখর উদ্দিন পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে স্বপরিবারে সৌদি আরব গমন করছেন। মঙ্গলবার (১ জুলাই) তিনি বাংলাদেশ ত্যাগ করছেন।

আল্লাহর ঘর কাবা শরিফে হাজিরা দেওয়ার এই পুণ্যযাত্রার প্রাক্কালে তিনি দয়ামীর ইউনিয়নবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, আমি আল্লাহর ঘরে যাচ্ছি। আপনাদের সবার জন্য দোয়া করবো। আপনারাও আমার এবং পরিবারের জন্য দোয়া করবেন—যেন সুস্থতা ও নিরাপদের ওমরা পালন শেষে দেশে ফিরে আসতে পারি।

পরিকল্পনা অনুযায়ী তিনি আগামী ১২ জুলাই বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

এই মহিমান্বিত সফরের সফলতা, সুস্থতা ও কবুল ওমরার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

error: Content is protected !!