বাংলাদেশের পাসপোর্ট শক্তিশালী হওয়ার পথে, তিন ধাপ অগ্রগতি

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৭-২৩
ছবি সংগৃহীত

হেনলি অ্যান্ড পার্টনারস প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ প্রতিবেদনে তিন ধাপ অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে তৈরি করা এই সূচকে বাংলাদেশ এখন রয়েছে ৯৪তম অবস্থানে। গত বছর এই অবস্থান ছিল ৯৭তম।

বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

সূচকে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০টি দেশ), আর তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের একাধিক দেশ।

যদিও বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখনো তুলনামূলকভাবে নিচে, তবে এই উন্নতি ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে।

error: Content is protected !!