সিলেটের বিভিন্ন এলাকায় আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) পাঁচ ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, শেখঘাট ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিইউবির বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিজ্ঞপ্তি অনুসারে, এ সময় নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়াপাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্ণব, পায়রা আবাসিক এলাকা (আংশিক) এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত কাজ শেষ হয়ে গেলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।
