শিরোনাম

এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৮-১০
ছবি:-সংগৃহীত


২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—পুনর্নিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন এবং ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন।

ফল জানার নিয়ম

  • সাধারণ ও কারিগরি বোর্ড: মোবাইল মেসেজে লিখুন—SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর এবং পাঠান 16222 নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2024

  • মাদ্রাসা বোর্ড: প্রি-রেজিস্ট্রেশন করতে হবে—Dakhil <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল <স্পেস> বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2024

error: Content is protected !!