ছবি সংগৃহীত
বেতন গ্রেড উন্নীতকরণসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার শাহবাগে বিক্ষোভ চলাকালে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাসে শতাধিক শিক্ষক আহত হন।
এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে তাঁরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিনা উসকানিতে পুলিশ হামলা চালিয়েছে। এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।
অন্যদিকে পুলিশের দাবি, শিক্ষকরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে তাঁদের ছত্রভঙ্গ করা হয়।
বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি। শিক্ষক আছেন প্রায় ৩ লাখ ৮০ হাজার, এর মধ্যে সহকারী শিক্ষক সাড়ে তিন লাখেরও বেশি।
তাঁদের তিন দফা দাবি হলো—
২⃣সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ,
২⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতি,
৩⃣ চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
