ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদ্রাসার গভর্নিং বডি, ট্রাস্ট পরিচালিত গভর্নিং বডি ও অ্যাডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্য পদে এবার থেকে এমবিবিএস ডাক্তার, বিএসসি ইঞ্জিনিয়ার ও আইনজীবীদের মনোনয়ন দেওয়া যাবে।
১৫ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
আগে এসব পদে সাধারণত শিক্ষাবিদ বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দায়িত্ব পেতেন। নতুন সিদ্ধান্তে পেশাজীবীদের দক্ষতা ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ৬ জানুয়ারি এক প্রজ্ঞাপনে মাদ্রাসার সভাপতির জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি স্পষ্ট করতে ২৮ এপ্রিল মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তি দেয়।
