শিরোনাম

বালাগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

: তারেক আহমদ
প্রকাশ: ২০২৫-০৭-০৪

সিলেটের বালাগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় বালাগঞ্জ এম এ খান অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ। সঞ্চালনায় ছিলেন এনটিভির অনলাইন প্রতিনিধি (বালাগঞ্জ-বিশ্বনাথ) তারেক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক পুণ্যভূমির সম্পাদকমণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এনটিভি দেশে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি প্রবাসী বাংলাদেশিদের জন্যও একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের আমির ডা. আব্দুল জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, বিএনপি নেতা শেখ জামাল আহমদ খলকু, সাইফুল ইসলাম সেফুল, হুমায়ুন কবির, মাসুক মিয়া, সমাজসেবী হাবিবুর রহমান চৌধুরী সোহেল, ইউপি সদস্য জাহেদ আহমদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুশ শহীদ, কোষাধ্যক্ষ মো. জাগির হোসেন, নির্বাহী সদস্য এমএ কাদির ও আবুল কাশেম অফিক, সাংবাদিক হেলাল আহমদ, জিতু আহমদ, বিএনপি নেতা সেলিম রেজা, সালমান আহমদ, সোহেল তালুকদার, রাজু আহমদ, মিজান বেগ, হেলাল আহমদ, মুকিদ আহমদ, ছাত্র মজলিস সভাপতি গোলাম কিবরিয়া, তালামীয সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, ব্লাড ফাইটার্স সভাপতি কামরান আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি হোসাইন আহমদ শাহী, সম্পাদক হাদিউজ্জাহান মারুফ, রুহুল আমিন হামজা, কামিল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

error: Content is protected !!