সিলেটের গোয়াইনঘাটে বজ্রপাতে জামিল আহমদ নাবিল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই (লান্দু) গ্রামে নিজ বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
নাবিল আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ।
