শিরোনাম

হজ-ওমরাহ যাত্রীদের জন্য ইন্টারনেট ছাড়াই ‘নুসুক অ্যাপ’ ব্যবহারের সুবিধা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-০৮
ছবি: সংগৃহীত

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য নতুন যুগান্তকারী সুবিধা চালু করেছে সৌদি আরব। এবার থেকে ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে ‘নুসুক অ্যাপ’।

সৌদি প্রেস এজেন্সির বরাতে গালফ নিউজ জানায়, এ সেবা যাত্রাপথকে সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করবে। নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসা আবেদন, হজ-প্যাকেজ, হোটেল ও ফ্লাইট বুকিং, পবিত্র স্থানগুলোতে প্রবেশের অনুমতি ও পথনির্দেশনা পাওয়া যাবে। নতুন ফিচারের মাধ্যমে হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, প্রশ্ন-উত্তর, রিপোর্ট জমা ও এআই সহায়তা মিলবে অফলাইনেই।

নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান জানান, এই পদক্ষেপ ভ্রমণকে আরও নিরাপদ ও সংগঠিত করবে। পাশাপাশি, এটি ভিড় ব্যবস্থাপনা ও যাত্রী হারিয়ে যাওয়ার ঝুঁকি কমাবে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রতিবন্ধকতামুক্ত একটি প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে তারা।

error: Content is protected !!