শিরোনাম

পেয়ারা খাওয়ায় নিয়ন্ত্রণে থাকে খারাপ কোলেস্টেরল

: অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০২৫-০৯-০৭

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা সমস্যা দেখা দেয়। এর মধ্যে অন্যতম হলো রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ও খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া। অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবারের কারণে সহজেই শরীরে বাসা বাঁধে এই কোলেস্টেরল, যা দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগসহ নানা জটিলতার কারণ হতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হলে খাদ্যতালিকা থেকে ক্ষতিকর খাবার বাদ দিয়ে কিছু স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করা জরুরি। আর এ ক্ষেত্রে একটি সহজলভ্য ফল কার্যকর ভূমিকা রাখতে পারে—সেটি হলো পেয়ারা।

পেয়ারায় রয়েছে প্রচুর ফাইবার, যা শরীরে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। এর ফলে রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে এবং হৃদ্‌পিণ্ডের সুস্থতা বজায় থাকে।

শুধু তাই নয়, নিয়মিত পেয়ারা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে, দৃষ্টিশক্তি ভালো থাকে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে শরীর লড়াই করতে সক্ষম হয়।

তাই সুস্থ থাকতে এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত খাদ্যতালিকায় পেয়ারা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

 

error: Content is protected !!