শিরোনাম

জামিয়া গহরপুরে আসছে ১৮ ডিসেম্বর বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১০-১৯

বরেণ্য বুযুর্গ ও ইসলামী চিন্তাবিদ, আল্লামা হাফিজ নুরউদ্দিন গহরপুরী (রহ.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গহরপুরে আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানের ৬৯তম বার্ষিক মাহফিল।

মাহফিলটি অনুষ্ঠিত হবে জামিয়া গহরপুর ময়দানে, যেখানে দেশবরেণ্য আলেম-ওলামা ও ইসলামী বক্তারা অংশ নেবেন। তাঁরা আলোচনার মাধ্যমে দ্বীনি শিক্ষা, আমল ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরবেন।

মাহফিলে থাকবে পবিত্র কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান, দোয়া ও মুনাজাতসহ নানা ধর্মীয় আয়োজন। দেশ-বিদেশ থেকে আগত হাজারো মুসল্লির উপস্থিতিতে মাহফিলটি এক আধ্যাত্মিক সমাবেশে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

দেশবাসীর পক্ষে মাহফিলে অংশগ্রহণের জন্য সকলের প্রতি দাওয়াত জানিয়েছেন জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু।

 

error: Content is protected !!