শিরোনাম

মাদার বাজারে খতমে বুখারি, দোয়া মাহফিল ও মাওলানা আব্দুল মোছাববির রাংঙ্গাপুরীর স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনা ২৯ নভেম্বর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-১১-২৭

ওসমানীনগর উপজেলার মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল মাদ্রাসা সংলগ্ন শাহী ঈদগাহ ময়দানে আগামী ২৯ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে বুখারি শরীফ ও দোয়া মাহফিল। একই সঙ্গে বরেণ্য আলেম হযরত মাওলানা আব্দুল মোছাববির (রাংঙ্গাপুরী হুজুর)-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে হবে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন ও প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হযরত আল্লামা জে. ইউ. এম. আব্দুল মুনঈম মনজলালী। তাঁর আগমন ও বক্তব্য মাহফিলকে আরও আলোকিত করবে বলে আশা করছেন আয়োজকরা।

এ মহতি আয়োজন করছে—মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল মাদ্রাসা।

সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবেন—মাওলানা আব্দুল হামিদ
জেনারেল সেক্রেটারি এক্স স্টুডেন্ট ফোরাম ইউকে, ইমাম ও খতিব হাইড জামে মসজিদ এন্ড ইসলামিক সেন্টার ইউকে।

সকাল ৯টা থেকে অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

error: Content is protected !!