শিরোনাম

উত্তেজনা কমাতে ভারত ও পাকিস্তানকে সংযমের আহ্বান ট্রাম্পের

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-০৮


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন, ভারত ও পাকিস্তান যেন উত্তেজনা থেকে সরে এসে শান্তির পথে ফিরে আসে। সম্প্রতি পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। আমি চাই তারা নিজেরাই তাদের সমস্যা সমাধান করুক। আমি চাই এই উত্তেজনা এখানেই শেষ হোক।”

তিনি উল্লেখ করেন, ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে— একধরনের ‘টিট ফর ট্যাট’ পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় তিনি প্রত্যাশা করছেন, উভয় দেশ এখন শান্ত থাকার সিদ্ধান্ত নেবে।

হোয়াইট হাউস থেকে বিবিসির একজন প্রতিবেদক জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্যুতে যেকোনো ধরনের সহযোগিতা করতে আগ্রহী বলেও জানিয়েছেন।

error: Content is protected !!