শিরোনাম

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত ভারতীয় বাহিনীর: দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৫-০৭

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত ভারতীয় বাহিনীর: দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর


পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে ভারতীয় বাহিনী আত্মসমর্পণের বার্তা দিয়েছে। আজ বুধবার সাংবাদিকদের সামনে তিনি বলেন, পাকিস্তান সেনাবাহিনীর রাতভর প্রতিশোধমূলক অভিযানের পর নিয়ন্ত্রণ রেখার (LoC) কাছের চূড়া কমপ্লেক্স এলাকায় ভারতীয় বাহিনী আত্মসমর্পণের প্রতীক হিসেবে সাদা পতাকা উত্তোলন করেছে।

তিনি আরও জানান, পাকিস্তানি সেনাবাহিনী ওই এলাকায় শত্রুপক্ষের একাধিক পোস্ট ধ্বংস করেছে। ভারতীয় গণমাধ্যমেও বিধ্বস্ত ভারতীয় বিমান বাহিনীর ছবি প্রচারিত হয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

আতাউল্লাহ তারার বলেন, “ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের টার্গেট করলেও, পাকিস্তান কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।”

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপরই ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রাতে ভারত পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে পাকিস্তানও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়ে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

এই সংঘর্ষে পাকিস্তানে ৮ জন এবং ভারতে ৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

error: Content is protected !!