শিরোনাম

শনিবার থেকে স্বাভাবিক হবে জ্বালানি তেল সরবরাহ, আতঙ্ক না ছড়ানোর আহ্বান

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৩-২৭
ছবি: সংগৃহীত

শনিবার থেকে দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে উঠবে বলে আশাবাদ জানিয়েছে পেট্রল পাম্প মালিকদের সংগঠন। একই সঙ্গে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে স্বাভাবিকভাবে তেল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার এক জরুরি বিবৃতিতে সংগঠনটি জানায়, সাম্প্রতিক সময়ে পেট্রল পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় দেখা যাচ্ছে, যা অপ্রত্যাশিত। সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, দীর্ঘ ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। এ পরিস্থিতি সামাল দিতে গ্রাহকদের সংযত আচরণ জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, মার্চ মাসে বেশি সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের সরবরাহ চেইনে সাময়িক বিঘ্ন ঘটে। এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে কিছু পাম্পে অস্থায়ীভাবে তেলের ঘাটতি দেখা দেয়।

তবে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে সংগঠনটি। তারা আশা প্রকাশ করেছে, শনিবার থেকেই সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে এবং পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে।

error: Content is protected !!