শিরোনাম

সিলেট বিভাগের যে এলাকায় দুই দিনে টানা ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৪-২৪
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত কাজের কারণে দুই দিন ধরে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
দিরাই উপজেলা আবাসিক প্রকৌশলী (পিডিবি) কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ও ২৫ এপ্রিল (শুক্রবার ও শনিবার) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কাজ শেষ হলেই দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এদিকে সাময়িক এই অসুবিধার জন্য দিরাই উপজেলার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

error: Content is protected !!