নতুন সিদ্ধান্তে বাড়ছে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়
:
বালাগঞ্জের আওয়াজ প্রকাশ: ২০২৬-০৫-০৭
ছবি: সংগৃহীত
ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১২ মে থেকে বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। আগে নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ করার নির্দেশনা ছিল।
বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় এ তথ্য জানান দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে ব্যবসায়ীরা দোকান ও শপিংমল রাত ১১টা পর্যন্ত খোলা রাখার আবেদন করেছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ দেয় সরকার। পরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা শেষে ৫ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়।