সিলেটের বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিপন কান্ত দাস সভাপতি এবং অমল দাস আপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখল কৃত দেবোত্ত্বর ভূমি দখলদার মুক্ত করতে হবে। সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরও বলেন নিজেদের মধ্য কোন ভেদাভেদ না রেখে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।❞
গত মঙ্গলবার (১৬ জুন) বালাগঞ্জ উপজেলা সদরে শ্রী শ্রী মদন মোহন জিউ আশ্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় সম্মেলনের প্রথম অধিবেশনে বালাগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক লাল মোহন দাস নান্টুর সভাপতিত্ব ও সদস্য সচিব অমল দাস আপনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদ নেতা ব্যাংকার দিপক কুমার দাস, সিলেট জেলা পূজা পরিষদের প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবত্তী, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ কুমার দাশ, জেলা পূজা পরিষদের সদস্য পাপ্পু বহ্নি, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি বিজন দেবনাথ, বর্তমান সাধারন সম্পাদক শিপন পাল, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বিজন কুমার ধর, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা প্রভাত চন্দ্র রায়। স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য সচিব অমল দাস আপন। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতিরনেতা সঞ্জয় দাস, বালাগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত চন্দ্র দাস,আহবায়ক কমিটির সদস্য প্রদীপ দাস, সুভাষ চন্দ্র ধর, সঞ্জীব দাস, রিপন কান্ত দাস, ঝলক দাস, ঝন্টুদাস, বিলাশ দাস,সন্তোষ দাস,রিংকু দাস, ঝন্টু চন্দ কনক,পংকজ দাস, পূর্বপৈলনপুর ইউনিয়ন এর সভাপতি রিংকু দাস,বোয়ালজুর ইউনিয়ন এর নিখিল দাস, দেওয়ান বাজার ইউনিয়ন এর শাওন চক্রবত্তী, পশ্চিম গৌরিপুর এর ঝলক দাস,বালাগঞ্জ ইউনিয়ন এর কাঞ্চন দাস, পূর্ব গৌরিপুর এর মন্টু সুত্রধর এছাড়া উপস্থিত ছিলেন বারিন্দ্র দাস, নান্টু দাস, রনজিত বৈদ্য অমিত, শ্যামা রায়, রাখাল দাস,নেপাল দাস, বিভাষ চক্রবত্তী রনি, সুভাষ পাল, অসীম বৈদ্য, পার্থ পাল রনি, বাপ্পন দাস, সৌরভ পাল, অঞ্জন দাস আবীর সহ বিভিন্ন ইউনিয়ন এর সভাপতি, সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য সহ সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ। শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও পূজা পরিষদের পতাকা উত্তোলন করা হয়। সকল প্রয়াতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে প্রার্থনা করা হয়।
ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। আহবায়ক কমিটির সদস্যরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উত্তোরিয় পড়িয়ে দেন। গীতা পাঠ করেন সন্তোষ দাস।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা পূজা পরিষদের সদস্য বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন। দ্বিতীয় অধিবেশনে সঞ্চালনা করেন জেলা শাখার সাধারন সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। সাবজেক্ট কমিটির সবার সাথে আলাপ আলোচনা করে কাউন্সিলরা সভাপতি পদে রঙ্গেশ কুমার দাস, রিপন কান্ত দাস, সাধারণ সম্পাদক পদে বিলাস দাস ও অমল দাস আপনের নাম আসে আলাপ আলোচনায় সমঝোতায় না যাওয়ায় কাউন্সিলদের সরাসরি ভোটে সভাপতি পদে রিপন কান্ত দাস ও সাধারণ সম্পাদক পদে অমল দাস আপন নির্বাচিত হলে। জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ নির্বাচিত দের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন। সুন্দর সুষ্ঠু ভাবে সম্মেলন সম্পন্ন করায় আহবায়ক কমিটি ইউনিয়ন কমিটি সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
