দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ২–৩ দিন; ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: 2026-11-20

দেশের অধিকাংশ অঞ্চলে গত দুই দিন ধরে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা Bangladesh Weather Observation Team Ltd.
সংস্থাটির তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রভাব কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে।
এদিকে, সারাদেশে চলমান বৃষ্টিপাতের মধ্যে বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। অসময়ে এমন বৃষ্টিপাত কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং কোথাও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য চেয়েছে সংস্থাটি।
– তথ্যসূত্র: Bangladesh Weather Observation Team Ltd. (প্রদত্ত প্রতিবেদন)

error: Content is protected !!