এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৮-২৪
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

সূচি অনুযায়ী, সিরিজটি শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩ ও ৫ অক্টোবর বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান বলেন, বাংলাদেশ সফরে আসায় তারা গর্বিত এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার প্রত্যাশা রাখছেন। অন্যদিকে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, এই সিরিজ দুই দেশের বোর্ডের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং এশিয়া কাপ-পরবর্তী সময়ে বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হবে।

error: Content is protected !!