ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তপশিল ঘোষণার পর থেকেই আঞ্চলিক নির্বাচন অফিসগুলো নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ পরিচালনা করছে।
তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ
-
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর
-
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি
-
আপত্তি গ্রহণ: ১১ জানুয়ারি
-
আপত্তি নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
-
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি
-
চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
-
প্রচার শুরু: ২২ জানুয়ারি
-
প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট
-
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট–বিকাল ৪টা ৩০ মিনিট
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিলেট বিভাগে ভোটকেন্দ্রের সংখ্যা ও ঝুঁকি শ্রেণিবিন্যাস
সিলেট মহানগর (এসএমপি)
-
মোট ভোটকেন্দ্র: ২৯৪টি
-
অতি ঝুঁকিপূর্ণ (লাল): ৯৫
-
ঝুঁকিপূর্ণ (হলুদ): ১৩৪
-
সাধারণ (সবুজ): ৬৫
-
সিলেট রেঞ্জ (৪ জেলা)
-
মোট ভোটকেন্দ্র: ২,৬৪১টি
-
লাল: ৩৬২
-
হলুদ: ৮৯৮
-
সবুজ: ১,৩৮১
-
পুলিশ সূত্র জানায়, নিরাপত্তা জোরদারে কেন্দ্রগুলোকে এভাবে শ্রেণিবিন্যাস করা হয়েছে।
সিলেট বিভাগের আসনভিত্তিক রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তরা
নিম্নে জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব তালিকা উপস্থাপন করা হলো—
সিলেট জেলা
সিলেট-১
-
রিটার্নিং কর্মকর্তা: জেলা প্রশাসক
-
সিটি করপোরেশন ওয়ার্ডভিত্তিক দায়িত্ব:
-
১–৮, ৩৭–৩৯: অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
-
১০–২১: অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান
-
২২–২৭, ৩১–৩৬: সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা
-
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)
-
রিটার্নিং কর্মকর্তা: জেলা প্রশাসক
-
সহকারী রিটার্নিং কর্মকর্তা: দুই উপজেলার ইউএনও
সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ + সিলেট সিটির ২৮, ২৯, ৩০, ৪০–৪২ নং ওয়ার্ড)
-
রিটার্নিং কর্মকর্তা: জেলা প্রশাসক
-
সহকারী রিটার্নিং কর্মকর্তা: দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ইউএনও
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–গোয়াইনঘাট–জৈন্তাপুর)
-
রিটার্নিং কর্মকর্তা: জেলা প্রশাসক
-
সহকারী রিটার্নিং কর্মকর্তা: সংশ্লিষ্ট তিন উপজেলার ইউএনও
সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ)
-
রিটার্নিং কর্মকর্তা: জেলা প্রশাসক
-
সহকারী: দুই উপজেলার ইউএনও
সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ)
-
রিটার্নিং কর্মকর্তা: জেলা প্রশাসক
-
সহকারী: বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ ইউএনও
মৌলভীবাজার জেলা
-
মৌলভীবাজার-১: বড়লেখা ও জুড়ি
-
মৌলভীবাজার-২: কুলাউড়া
-
মৌলভীবাজার-৩: সদর ও রাজনগর
-
মৌলভীবাজার-৪: শ্রীমঙ্গল ও কমলগঞ্জ
সব আসনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এবং সহকারী হিসেবে সংশ্লিষ্ট উপজেলার ইউএনও দায়িত্ব পালন করবেন।
হবিগঞ্জ জেলা
-
হবিগঞ্জ-১: নবীগঞ্জ–বাহুবল
-
হবিগঞ্জ-২: আজমেরিগঞ্জ–বানিয়াচং
-
হবিগঞ্জ-৩: সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ
-
হবিগঞ্জ-৪: চুনারুঘাট–মাধবপুর
সব আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ইউএনও।
সুনামগঞ্জ জেলা
-
সুনামগঞ্জ-১: ধর্মপাশা–তাহিরপুর–মধ্যনগর
-
সুনামগঞ্জ-২: দিরাই–শাল্লা
-
সুনামগঞ্জ-৩: জগন্নাথপুর–শান্তিগঞ্জ
-
সুনামগঞ্জ-৪: সদর–বিশ্বম্ভরপুর
-
সুনামগঞ্জ-৫: ছাতক–দোয়ারাবাজার
সব আসনে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলার ইউএনও।
সিলেট বিভাগে মোট ভোটার সংখ্যা
নির্বাচন অফিসের হিসেবে সিলেট বিভাগে মোট ভোটার: ৯১,৬৮,০৬৬ জন
জেলাভিত্তিক ভোটার সংখ্যা
সিলেট জেলা
-
মোট: ৩১,১৩,৩৯৬
-
পুরুষ: ১৬,২৪,৯৭০
-
নারী: ১৪,৮৮,৪০৮
-
হিজড়া: ১৮
সুনামগঞ্জ
-
মোট: ২২,৭৪,১০৩
-
পুরুষ: ১১,৭৭,৭২৬
-
নারী: ১০,৯৬,৩৪৪
-
হিজড়া: ৩৩
মৌলভীবাজা র
-
মোট: ১৭,৭২,৬৮৮
-
পুরুষ: ৯,১৯,৮১৩
-
নারী: ৮,৫২,৮৬৭
-
হিজড়া: ৮
হবিগঞ্জ
-
মোট: ২০,০৭,৮৭৯
-
পুরুষ: ১০,৩২,৩৪৫
-
নারী: ৯,৭৫,৫০৬
-
হিজড়া: ২৮
নিরাপত্তা ব্যবস্থা
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন—
“আমরা কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলছি না, বরং ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে বিবেচনায় নিচ্ছি। নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী রঙভিত্তিক শ্রেণিবিন্যাস করা হয়েছে।”
সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান জানান—
চার জেলার সব ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।

