এনসিপির বালাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৬-০৭-০৭

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য বালাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। জেলা আহ্বায়ক মো. জুয়েল আহমদ এবং সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. ইউসুফ আলী-কে আহ্বায়ক এবং ইবরাহীম নাহীর-কে সদস্য সচিব করা হয়েছে।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী হায়দার সুমন।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ সাদী রাসেল, মুজাক্কির আলী, নাজমুল রহমান আলী, সুলতান আহমেদ এবং মুশফিক আহমদ লামে।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তারের আহমদ, ইমন আহমদ সাজু, মো. কাওছার আহমদ, এমরান আহমেদ এবং সাদিকুর রহমান সাদিক।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে তাহমিনা খোসবা-কে এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সহিদুল আলম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মুজিবুর রহমান, শবনকার আদিল আল আরাফ, বাবু মিয়া, বিজয় চৌধুরী, মুসলেহ মুমাজ চৌধুরী এবং বাহার উদ্দিন তাহের।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল কাইয়ুম, মিনহাজ উদ্দিন, শাহজাহা আনোয়ার, হাফিজ শিবির আহমদ এবং রুবেল মিয়া।

সদস্য মো. রুকমান মিয়া, মাসরুক আহমদ, সাদেক আহমদ, আব্দুল হালিম, তৌফায়েল আহমদ, রুহুল আমিন, মহসিন আহমদ, আমিনুল ইসলাম এবং টিটু মিয়া।

জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটি বালাগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করা, নতুন সদস্য সংগ্রহ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং আগামী উপজেলা সম্মেলনের প্রস্তুতি গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং বালাগঞ্জে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও জনমুখী রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। (প্রেসবিজ্ঞপ্তি)।

error: Content is protected !!