সোমবার থেকে ৭২ ঘণ্টায় সিলেটসহ সারাদেশে ভারি বৃষ্টির সম্ভাবনা

: বালাগঞ্জের আওয়াজ
প্রকাশ: ২০২৫-০৬-১৫

দেশজুড়ে সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে আগামী তিন দিন—সোমবার সকাল থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টায়—দেশের বেশ কয়েকটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ জুন) প্রকাশিত এক বৃষ্টিপাত সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে ভারি অথবা অতি ভারি বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর আরও জানায়, অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

error: Content is protected !!